Agamir Somoy E-Paper
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

রেলের বহরে বাড়ছে ইঞ্জিন ও বগি কমছে না ‘পথে বিকল’ হওয়ার শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৫১
রেলের বহরে বাড়ছে ইঞ্জিন ও বগি কমছে না ‘পথে বিকল’ হওয়ার শঙ্কা

কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ চট্টগ্রাম রেল স্টেশনে। ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহার অগ্রিম টিকিটের যাত্রীদের নিয়ে আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রেলওয়ে। ঈদযাত্রার এই বিশাল চাপ সামাল দিতে রেলওয়ে পূর্বাঞ্চলে মেরামত শেষে নতুন ইঞ্জিন (লোকোমোটিভ) ও অতিরিক্ত কোচ (বগি) যুক্ত করা হচ্ছে। তবে এরই মধ্যে যাত্রীদের মনে পিছু ছাড়ছে না পথে পথে ট্রেন বিকল হওয়ার আশঙ্কা। কারণ, গত চার মাসেই পূর্বাঞ্চল রেলে পথে পথে ১০১ বার ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে।

রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলে স্বাভাবিক সময়ে নিয়মিত ৭০-৭১টি লোকোমোটিভ চলাচল করলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ শনিবার বহরে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ৭৯টি করা হয়েছে। আজ বিকালে আরও একটি ইঞ্জিন যুক্ত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল রোববার থেকে বহরে যুক্ত হবে আরও তিনটি লোকোমোটিভ। পাহাড়তলি ডিজেল কারখানা, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) এবং ঢাকা কারখানা থেকে এসব ইঞ্জিন মেরামত শেষে ঈদযাত্রায় যুক্ত করা হচ্ছে।

ইঞ্জিনের পাশাপাশি এবার ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে নিয়মিত ট্রেনগুলোর সঙ্গে ১১০টি অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

আগামীকাল থেকে চলবে ৮টি ‘ঈদ স্পেশাল’ ট্রেন

ঈদের যাত্রীদের সুবিধার্থে আগামীকাল রোববার থেকে রেলওয়ে পূর্বাঞ্চলে আটটি বিশেষ বা ‘ঈদ স্পেশাল’ ট্রেন চলাচল শুরু করবে। এসব ট্রেন ঢাকা, চট্টগ্রাম, ভৈরববাজার, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে।

রেলওয়ে পূর্বাঞ্চল বর্তমানে মোট ১৬৪টি ট্রেন পরিচালনা করে। এর মধ্যে ৫৮টি আন্তনগর; ৬০টি মেইল, এক্সপ্রেস ও কমিউটার; ৩৮টি লোকাল এবং ৮টি পণ্যবাহী ট্রেন।

বড় চিন্তা ‘পথে বিকল’ ও পুরনো ইঞ্জিন

রেলওয়ের এই বাড়তি প্রস্তুতির মধ্যেও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইঞ্জিন বিকল। গত চার মাসে রেললাইনে ১০১ বার ইঞ্জিন বিকল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেন মাঝপথে আটকে ছিল, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঈদযাত্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পুরো শিডিউল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) সাদেকুর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘বর্তমানে ৫০-৬০ বছরের পুরনো লোকোমোটিভ ট্রেন পরিচালনা করা হচ্ছে। ফলে এগুলো পথে পথে বিকল হবে না, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে আমরা কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় পার্টস সংযুক্ত করে সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে ঈদে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক হয়।’

ইঞ্জিন বিকলের স্থায়ী সমস্যা সমাধান প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইঞ্জিন বিকল হওয়ার হার শূন্যে নামাতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। নতুন লোকোমোটিভ আমদানি, পার্টস সরবরাহ নিশ্চিত করা এবং জনবলকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দ্রুত দক্ষ জনবল নিয়োগ দেওয়া জরুরি।

চট্টগ্রামরেলের বগি ও ইঞ্জিনবিকল হওয়ার শঙ্কা
    শেয়ার করুন:
    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    ২৪ মে ২০২৬, ০০:০০

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    ২৩ মে ২০২৬, ২৩:২৪

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ২৪ মে ২০২৬, ০১:০২

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ২৪ মে ২০২৬, ০০:৩৮

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    ২৩ মে ২০২৬, ০৫:০৭

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২৩:১৮

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    ২৪ মে ২০২৬, ০০:২৯

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২৪ মে ২০২৬, ০১:১৯

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ২৪ মে ২০২৬, ০০:২১

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    ২৪ মে ২০২৬, ০১:৫৬

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    ২৩ মে ২০২৬, ২২:৫০

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    ২৪ মে ২০২৬, ০৩:৪৪

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    ২৪ মে ২০২৬, ০২:২৭

    advertiseadvertise